Suvendu Adhikari | ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারিতে মমতাকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
Wednesday, October 28 2026, 1:41 pm

Key Highlightsইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর পাস বিক্রি ও আর্থিক দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারির পরই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর পাস বিক্রি ও আর্থিক দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারির পরই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে শুভেন্দু দাবি করেন, মমতা ও ইন্দ্রনীল একে অপরের পরিপূরক। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি মদত থাকার অভিযোগ তুলে তিনি বলেন, ইন্দ্রনীল তৎকালীন মুখ্যমন্ত্রীর গাড়িতে জায়গা পেতেন, যা অনেক হেভিওয়েট মন্ত্রীও পেতেন না। এছাড়া সিঙ্গুরে খামারবাড়ি, শেল কোম্পানি এবং বিভিন্ন মিউল অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগও তুলেছেন তিনি। এই ঘটনায় ভবিষ্যতে আরও বড় জায়গায় হাত পড়ার জোরালো হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- শুভেন্দু অধিকারী
- মমতা ব্যানার্জী
- ইন্দ্রনীল সেনগুপ্ত


