Suvendu Adhikari | কেন চোরবাগানের আহতদের বেসরকারি হাসপাতালে পাঠালেন মুখ্যমন্ত্রী? বিতর্কের জবাব দিলেন নিজেই!

Key Highlightsচোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মর্মান্তিক দুর্ঘটনার পর আহতদের সরকারি হাসপাতাল থেকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা নিয়ে তৈরি হওয়া বিতর্কের জবাব দিলেন মুখ্যমন্ত্রী।
চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মর্মান্তিক দুর্ঘটনার পর আহতদের সরকারি হাসপাতাল থেকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা নিয়ে তৈরি হওয়া বিতর্কের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার মিলন মেলার এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, অহংকার দেখিয়ে বা আটকে না রেখে, আহতদের উন্নত চিকিৎসার স্বার্থেই তাঁদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে এই স্থানান্তর নিয়ে প্রশ্ন তোলা হলেও, এই পদক্ষেপে ব্যর্থতার কিছু নেই বলেই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েছি। এতে ব্যর্থতার কিছু নেই। সরকারি হাসপাতালের তুলনায় দামি হাসপাতালে পরিষেবা অনেক ভালো। ইগো দেখিয়ে, অহঙ্কার দেখিয়ে, হাম কিসিসে কম নেহি বলে আটকে রাখিনি। মা দুর্গার কৃপায় তাঁরা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।”এছাড়া চোরবাগান দুর্ঘটনার জেরে এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয় এবং স্বজনহারা পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন তিনি।
- Related topics -
- শহর কলকাতা
- পদপিষ্ট
- বেসরকারি হাসপাতাল
- শুভেন্দু অধিকারী


