Suvendu Adhikari | কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না! প্রয়োজনে সাসপেন্ড ও বদলি! কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
Wednesday, October 28 2026, 5:35 pm

Key Highlightsভিবি-জি রামজি বা ১২৫ দিনের কাজের প্রকল্পের অগ্রগতি অত্যন্ত খারাপ বলে অসন্তোষ প্রকাশ করেন তিনি। প্রকল্প বাস্তবায়নে বেশ কয়েকজন বিডিওর আগ্রহের অভাব রয়েছে বলেও বৈঠকে উঠে আসে।
রাজ্যে পালাবদলের পর একাধিক প্রকল্পের নাম বদল হয়েছে। এদিন নবান্ন থেকে আবাস যোজনা, ১২৫ দিনের কাজ থেকে জল জীবন মিশন—একাধিক সরকারি প্রকল্পের কাজে গতি বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার অধীনে সমস্ত অর্ধসমাপ্ত বাড়ির নির্মাণকাজ শেষ করার নির্দেশ দিলেন তিনি। ভিবি-জি রামজি বা ১২৫ দিনের কাজের প্রকল্পের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর পর্যবেক্ষণ, প্রকল্প বাস্তবায়নে বেশ কয়েকজন বিডিওর আগ্রহের অভাব রয়েছে। কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। প্রয়োজনে সংশ্লিষ্ট বিডিওদের বদলি করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। নবান্ন সূত্রে খবর, বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘আমি দ্রুত ফলাফল চাই।’
- Related topics -
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- মুখ্যমন্ত্রী
- পশ্চিমবঙ্গ
- সাসপেন্ড
- সরকারি কর্মচারী


