Suvendu Adhikari | ‘বাংলার বাড়ি’-র নাম বদলে ‘পশ্চিমবঙ্গ আবাস’, রাজ্যের ১০ লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢুকবে দ্বিতীয় কিস্তির টাকা

Wednesday, August 5 2026, 4:21 pm
Suvendu Adhikari | ‘বাংলার বাড়ি’-র নাম বদলে ‘পশ্চিমবঙ্গ আবাস’, রাজ্যের ১০ লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢুকবে দ্বিতীয় কিস্তির টাকা
highlightKey Highlights

তৃণমূল কংগ্রেস সরকার দ্বিতীয় পর্যায়ে মোট ১৮ লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই প্রকল্পে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হয়। প্রথম কিস্তির ৬০ হাজার টাকাও দিয়েছিল ভোটের আগে।


মমতা বন্দোপাধ্যায়ের আমলে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম বদলে ‘পশ্চিমবঙ্গ আবাস’ রাখা হয়েছে। আগামিকাল, বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নতুন নামাঙ্কিত প্রকল্পের আওতায় রাজ্যের ১০ লক্ষ পরিবারের অ্যাকাউন্টে সরাসরি দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। ভোটের আগে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দিয়েছিল সরকার। পালাবদলের কারণে দ্বিতীয় কিস্তির টাকা এখনও বাকি ছিল। নতুন সমীক্ষার পর যোগ্যদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি পাঠাতে চলেছে নতুন সরকার। নবান্ন সূত্রে খবর, যে ৮ লক্ষ পরিবার এখনও লিন্টন স্তরের কাজ শেষ করতে পারেননি, তাদের নিয়ে পুনরায় নির্মাণ কাজ নির্দিষ্ট স্তর পর্যন্ত শেষ হলে, পুনরায় নতুন সমীক্ষা করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File