Suvendu Adhikari | প্রতিশ্রুতি পূরণ, ভবানীপুরে বিধায়কের কার্যালয় খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Friday, June 26 2026, 3:58 pm

Key Highlightsশুভেন্দু অধিকারী বলেন, এখানে একটা বিধায়কের সেবা কেন্দ্র হবে। বিধায়ককে কেন্দ্র করে যে প্রত্যাশা আশা প্রত্যাশা রাখেন, তা এখান থেকে পাবেন।
শুক্রবার সন্ধ্যায় ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৭০ নম্বর ওয়ার্ডের রামমোহন দত্ত রোডে বিধায়কের কার্যালয় খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এদিন শুভেন্দু বলেন, ‘বিগত ১৫ বছর বিধায়কের কাজ কী, আপনারা দেখেননি। বিধায়ক কি তাও জানতেন না। কাটমানি কাউন্সিলর দেখেছেন। এখন একটা ঠিকানা দিলাম। গণতন্ত্রে জনগণের রায় শেষ কথা বলেন। এখান থেকে নানা ধরনের পরিষেবা পাবেন। সব জরুরি পরিষেবা পাবেন।’ তিনি আরও বলেন, ‘পুলিশের সাহায্য না পেলে আমাকে জানাবেন। মানুষ চায় না তেমন আচরণ আমাদের দলের কর্মীরা করলে জানাবেন। আমি গ্যারান্টার থাকলাম। মনুষ্যত্বর মধ্যেই দেবত্ব লুকিয়ে আছে। সবাই মিলে আসুন মানবসেবার মধ্যে দিয়ে সবাইকে খুশি রাখি। শুধু দলের পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তন হোক।’
- Related topics -
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- পশ্চিমবঙ্গ
- শহর কলকাতা
- বিধায়ক
- ভবানীপুর


