Suvendu Adhikari on Yuva Shakti | কারা পাবেন না ‘ভরসা’ প্রকল্পের টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

Monday, November 23 2026, 1:41 pm
Suvendu Adhikari on Yuva Shakti | কারা পাবেন না ‘ভরসা’ প্রকল্পের টাকা? জানালেন মুখ্যমন্ত্রী
highlightKey Highlights

সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি ঘোষণা করেছেন কারা পাবেন না ‘ভরসা’ প্রকল্পের টাকা।


সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর বেকার ভাতা ‘ভরসা’ প্রকল্প চালুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী জানুয়ারি মাস থেকেই এই প্রকল্প চালু হচ্ছে। এই প্রকল্পে গ্রাজুয়েটদের জন্য ২০০০ টাকা এবং নন-গ্রাজুয়েটদের জন্য ১৫০০ টাকা প্রদান করা হবে। এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কারা পাবেন না এর টাকা। শুভেন্দু অধিকারী জানান, “যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন তাঁরা এটা পাবেন না। সর্বোচ্চ এক পরিবারে ২ জন পাবেন। বোনেরা যাঁরা অন্নপূর্ণার টাকা পাচ্ছেন, তাঁরা এটা পাবেন না।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File