Suvendu Adhikari on Mamata Banerjee | আদালতের নির্দেশ অমান্যের করেছেন! মমতার বিরুদ্ধে FIR-এর নির্দেশ শুভেন্দুর!

Saturday, August 29 2026, 5:48 am
Suvendu Adhikari on Mamata Banerjee | আদালতের নির্দেশ অমান্যের করেছেন! মমতার বিরুদ্ধে FIR-এর নির্দেশ শুভেন্দুর!
highlightKey Highlights

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি মমতার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ারও বার্তা দিয়েছেন তিনি।


শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভায় বেনিয়মের অভিযোগ। মমতার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। সূত্রের খবর, প্রতিষ্ঠা দিবস পালনের জন্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে রানি রাসমনি রোডে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূলকে ক্যাথিড্রাল রোডের একটা দিকে সভা করার অনুমতি দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশ ছিল, ১৫০০ জনের বেশি কর্মী-সমর্থক উপস্থিত থাকতে পারবেন না। নির্দেশ লঙ্ঘন করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেন, “দেখুন কীভাবে হাইকোর্টের অর্ডার ভাঙলেন। গাছের নীচে থাকা লোকদের ডেকে এনে রাস্তা বন্ধ করে দিলেন। এফআইআর করার নির্দেশ দিয়েছি, ওঁর বিরুদ্ধে হাইকোর্টে মুভ করার কথাও বলেছি।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File