Suvendu Adhikari | ভবানীপুরে মমতার পাড়ায় বিজয় মিছিল মুখ্যমন্ত্রী শুভেন্দুর, চলছে ধন্যবাদ জ্ঞাপন

Wednesday, May 13 2026, 3:44 pm
Suvendu Adhikari | ভবানীপুরে মমতার পাড়ায় বিজয় মিছিল মুখ্যমন্ত্রী শুভেন্দুর, চলছে ধন্যবাদ জ্ঞাপন
highlightKey Highlights

দক্ষিণ কলকাতার ভবানীপুর, রাসবিহারী কেন্দ্রের কর্মীরা উপস্থিত আছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে।


বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর গোটা দক্ষিণ কলকাতা জুড়ে বিজয় মিছিল করছে বিজেপি। বুধের সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিল শুরু করলেন শুভেন্দু অধিকারী। প্রথমেই চেতলা মহাবীর মন্দিরে ঢুকে পুজো দিলেন তিনি। জানা গিয়েছে, চেতলা লক গেট থেকে মিছিল শুরু করে ২৪ পল্লি হয়ে সার্ভে বিল্ডিং এর সামনে থেকে কালীঘাট, হাজরা মোড় পেরিয়ে এক্সাইড হয়ে ক্যামাক স্ট্রিটে শেষ হবে। ইতিমধ্যেই মিছিলে যোগ দিচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File