Suvendu Adhikari | বাসাবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর, চিনার পার্কের ফ্ল্যাট ছেড়ে কোথায় যাচ্ছেন তিনি?
Sunday, May 10 2026, 5:20 pm

Key Highlightsপশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কলকাতার বাসভবন বদলাতে চলেছে৷
আগে থাকতেন চিনার পার্কের ফ্ল্যাটে, মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই বাসভবন পরিবর্তন শুভেন্দুর অধিকারীর। সূত্রের খবর, এবার থেকে আলিপুরের 'সৌজন্য'-তে থাকবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের আমলে ভিভিআইপিদের থাকার জন্য মূলত এই 'সৌজন্য' নির্মাণ করা হয়েছিল। ভবনটি আলিপুরের জাজেস কোর্ট রোডে অবস্থিত। ইতিমধ্যেই সেখানে থাকার তোড়জোড় শুরু হয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, মুখ্যমন্ত্রী শুভেন্দুর মোট সম্পদের পরিমাণ ৮৫.৮৭ লক্ষ টাকা।


