Suvendu Adhikari | বদলের বাংলায় সৌজন্যের নজির, হালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

Key Highlightsহালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
হালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত তৃণমূল কর্মীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবেন তিনি। থানাতেও যেতে পারেন বলে খবর। এদিকে, রবিবার হালিশহরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গাড়িতে কাদা ও জুতো হামলার প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছে ‘কালীঘাট তৃণমূল’। বিধানসভাতেও প্রতিবাদ করবেন বিধায়করা। উল্লেখ্য, শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিরজু কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি তৃণমূল কর্মী বলে পরিচিত। এলাকায় তোলাবাজি-মারামারির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরিবারের দাবি, গ্রেপ্তারের পর তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হয়। সন্ধ্যায় তাঁর স্ত্রী জেলে দেখাও করতে গিয়েছিলেন। সেই সময় বিরজু সুস্থই ছিলেন বলে জানান তাঁর স্ত্রী। কিন্তু হালিশহর থানার পুলিশের দাবি, শুক্রবার ভোররাতে ওই যুবককে অসুস্থ অবস্থায় লকআপে পড়ে থাকতে দেখা যায়। কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। যুবকের শরীরের একাধিক জায়গায় হাত-পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ। পরিবারের আরও অভিযোগ, সকালে হালিশহর থানার পুলিশ কল্যাণী হাসপাতালে বিরজুর দেহ রেখে চলে যায়।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- শুভেন্দু অধিকারী
- হালিশহর


