Suvendu Adhikari | বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী! 'আর কোনও নাম উঠে আসেনি'-অমিত শাহ!
Friday, May 8 2026, 11:30 am

Key Highlightsশুক্রবার বিজেপির মিটিংয়ে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়েছে শুভেন্দু অধিকারীকে।
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী! ১৫বছর বদলাচ্ছে বাংলার সরকার। প্রথমবার শাসকদলের ক্ষমতায় এসেছে বিজেপি। তবে তার আগেই আজ শুক্রবার বিজেপির মিটিংয়ে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। অমিত শাহ জানিয়েছেন, পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম উঠে এসেছে। তিনি জানিয়েছেন, যাঁরা প্রস্তাব দিয়েছেন তাঁরা সকলেই শুভেন্দু অধিকারীর নাম বলেছিলেন। আর কোনও নাম উঠে আসেনি। শনিবার ব্রিগেডের মাঠে সকালে শপথগ্রহণ করতে চলেছেন শুভেন্দু অধিকারী।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিজেপি
- শুভেন্দু অধিকারী
- মুখ্যমন্ত্রী


