Rising Bharat Summit | শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর! রাজ্যে আসছেন মুকেশ আম্বানি এবং অনন্ত আম্বানি!
Saturday, September 12 2026, 10:37 am

Key Highlights‘রাইজিং ভারত সামিট’-এর মঞ্চ থেকে রাজ্যে শিল্প নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
‘রাইজিং ভারত সামিট’-এর মঞ্চ থেকে রাজ্যে শিল্প নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই সরকার প্রো-ইন্ডাস্ট্রি ও তোলাবাজিমুক্ত সরকার।”সরকারের প্রথম চার মাসে শিল্পপতিদের অভিজ্ঞতা জানতে চাওয়ার পাশাপাশি তিনি জানান, রিলায়েন্স কর্তা অনন্ত আম্বানীর সঙ্গে তাঁর কথা হয়েছে এবং মুকেশ আম্বানীকে নিয়ে তিনি বাংলায় আসার আশ্বাস দিয়েছেন। মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গ্যারান্টার’ ও নিজেকে ‘ইমপ্লিমেন্টর’ হিসেবে বর্ণনা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সব ধর্মীয় প্রথার প্রতি শ্রদ্ধা ও নিজের বিশ্বাসের কথা তুলে ধরেন তিনি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- ব্যবসা বাণিজ্য
- বাণিজ্য
- শিল্প
- শুভেন্দু অধিকারী
- মুকেশ আম্বানি


