Suvendu Adhikari | রবিবার বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আদিবাসীদের হাতে তুলে দেবেন জমির পাট্টা
Sunday, November 15 2026, 4:08 am

Key Highlightsজনজাতি সম্প্রদায়ের উন্নয়ন এবং তাঁদের জমির অধিকার সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে চলেছে আজকের কর্মসূচিতে।
বিরসা মুন্ডা ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ, রবিবার ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর ২টো নাগাদ জনজাতি গৌরব দিবস উপলক্ষে ঝাড়গ্রামের বেলপাহাড়ির সাহাড়িতে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। এই অনুষ্ঠান থেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে জমির পাট্টা তুলে দেওয়ার কথা রয়েছে তাঁর। আজকের অনুষ্ঠান থেকে জনজাতি সম্প্রদায়ের মানুষের উন্নয়নে বিশেষ করে জমির অধিকার, সরকারি সুযোগ-সুবিধা এবং জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেটাই এখন দেখার।


