Suvendu Adhikari | সোমবার সন্ধ্যায় নবান্নে শুভেন্দু-সুদীপ বৈঠক, মঙ্গলে এনডিএ বৈঠকে NCPI সাংসদরা
Monday, July 27 2026, 5:34 pm

Key Highlightsএনডিএ-র বৈঠকে ডাক পেলেন এনসিপিআই সাংসদরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তবে কি বিজেপিতেই মিশছে এনসিপিআই?
দিল্লির রাজনীতিতে ফের নয়া মোড়। আগামী কাল, মঙ্গলবার এনডিএ বৈঠকে যোগ দেওয়ার ডাক পেয়েছেন এনসিপিআই সাংসদরা। মঙ্গলে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্ত হঠাৎ সেই যাত্রা ক্যান্সেল করেছেন তিনি। এই আবহে সোমবার রাতে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কোন কোন বিষয় নিয়ে আলোচনা হল তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। উল্লেখ্য, ১৯ জন সাংসদকে নিয়ে তৃণমূল ছাড়ার পরপরই দিল্লিতে ওম বিড়লার সঙ্গে দেখা করে তাঁদের এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। যেহেতু তাঁরা এনডিএ-র শরিক হতে চান, তাই লোকসভায় শরিকদলের পাশের আসনেরও দাবি করেছেন তাঁরা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- শুভেন্দু অধিকারী
- বিজেপি
- বিজেপি সাংসদ
- বিজেপি প্রার্থী
- বিজেপি কর্মী
- বিজেপি নেত্রী
- সাংবাদিক বৈঠক
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল নেতা
- নয়াদিল্লি
- দিল্লি হাইকোর্ট
- দিল্লি পুলিশ
- দিল্লি সরকার


