Suvendu Adhikari | রাজ্যে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি? সোমে বিধানসভায় নয়া বিল পেশ বিজেপি সরকারের
Thursday, June 25 2026, 4:25 pm

Key Highlightsক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে ইউসিসি বলবৎ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কথা দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই কথাই রাখতে চলেছে নতুন সরকার।
রাজ্যের বিজেপি সরকারের বড়ো পদক্ষেপ। সূত্রের খবর, বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালু হতে চলেছে। সোমবার বিধানসভায় এই বিল পেশ করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। এই বিধি হলো, বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে ভারতের সব নাগরিকের জন্য একক ও অভিন্ন আইন। বিজেপি সরকারের দাবি, আইন সবার জন্য সমান। উল্লেখ্য, ইতিমধ্যে মোদী সরকারের উদ্যোগে গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের মতো রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। এবার সেই পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গও।


