Suvendu Adhikari | চার জেলায় চারটি মেডিকেল কলেজ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

Saturday, May 23 2026, 1:51 pm
Suvendu Adhikari | চার জেলায় চারটি মেডিকেল কলেজ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
highlightKey Highlights

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যে যে চার জেলায় এখনও মেডিক্যাল কলেজ হাসপাতাল নেই, সেই চার জেলায় হাসপাতাল তৈরি করবে রাজ্য সরকার৷


এ দিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিক্যাল কলেজ মানের হাসপাতাল তৈরির জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই যে কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় বর্তমান রাজ্য সরকারের সময়ে আমরা শুরু করতে চলেছি। ..পশ্চিমবঙ্গের চারটি জেলায় মেডিক্যাল কলেজ নেই৷ এই চারটি জেলায় মেডিক্যাল কলেজ তৈরির জন্য প্রয়োজনীয় জমি সহ যাবতীয় পরিকল্পনা আমরা প্রস্তাব আকারে ভারত সরকারকে পাঠাবো।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File