Suvendu Adhikari | সাতসকালে স্বচ্ছতা অভিযানে মুখ্যমন্ত্রী, ঝাঁটা হাতে বাগবাজার গঙ্গার ঘাট পরিষ্কার শুভেন্দুর
Wednesday, June 17 2026, 5:38 am

Key Highlightsবুধবার সকালে গঙ্গার ঘাট পরিষ্কার রাখতে সাফাই অভিযানে শামিল হলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যে পালাবদলের পর কয়েকদিন আগেই জানানো হয় ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক অভিযান শুরু হবে বাংলায়। সেই অভিযানের অংশ হিসেবে আজ অর্থাৎ ১৭ জুন গঙ্গা পরিষ্কার অভিযান করা হচ্ছে। বুধবার সকালে বাগবাজার মায়ের ঘাট পরিদর্শন করলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের হাতে ঝাঁড়ু দিয়ে ঘাট পরিষ্কার করলেন তিন। মন্দিরে পুজোও দেন তিনি। সঙ্গে ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল, তাপস রায়-সহ অন্যান্যরা। উল্লেখ্য, আগামী ২১ তারিখ যোগ দিবসে বাংলায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন শুভেন্দু বলেন, “প্রধানমন্ত্রীকে আমরা একটা সুন্দর, স্বচ্ছ বাংলা উপহার দেব।”
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- মুখ্যমন্ত্রী
- বাগবাজার
- পশ্চিমবঙ্গ
- সাফাইকর্মী
- বিশ্ব যোগ দিবস
- নরেন্দ্র মোদি


