Suvendu Adhikari | এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে 'না', দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Monday, July 27 2026, 5:41 pm
Suvendu Adhikari | এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে 'না', দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
highlightKey Highlights

মঙ্গলবার সকালে নবান্নে মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে৷ সম্ভবত সেই কারণেই দিল্লি যাত্রা বাতিল করলেন তিনি৷ গত সপ্তাহেও দিল্লি সফর বাতিল করেছিলেন শুভেন্দু৷


মঙ্গলবার দিল্লির বঙ্গ ভবনে শুভেন্দুর সঙ্গে এনসিপিআই সাংসদদের নির্ধারিত বৈঠক বাতিল হল। সূত্রের খবর, মঙ্গলবারের এই বৈঠকে সাংসদ তহবিলের অর্থ খরচ করা নিয়েই মূলত আলোচনা হওয়ার কথা ছিল৷ সরকার সূত্রে খবর, মঙ্গলবার সকালে নবান্নে মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গেও বৈঠকে বসার কথা শুভেন্দু অধিকারীর। আগামিকালের বৈঠক যে হচ্ছে না, তা ইতিমধ্যেই এনসিপিআই সাংসদদের জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এনসিপিআই সাংসদরা বিজেপি-তে যোগ দেবেন কি না তা নিয়ে গুঞ্জন চলছিল। বৈঠক বাতিল হওয়াও সেই সম্ভাবনা আরও পিছিয়ে গেলো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File