Suvendu Adhikari at Jadavpur | যাদবপুরে গীতা-হনুমান চালিশা পাঠ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

Wednesday, September 9 2026, 3:51 pm
Suvendu Adhikari at Jadavpur | যাদবপুরে গীতা-হনুমান চালিশা পাঠ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
highlightKey Highlights

গেরুয়াকে যাঁরা অপমান করছে, তাদের জবাব দিতেই তিনি যাদবপুরে গীতা এবং হনুমান চালিশা পাঠ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷


যাদবপুরে গীতা এবং হনুমান চালিশা পাঠ করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বুধবার যাদবপুরে গেরুয়া সম্মান যাত্রার মঞ্চ থেকে এই নিদান দিলেন তিনি। মিছিল শেষে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সেলেন্স, ঋষি অরবিন্দর ভূমি ৷ আমি শপথ নিয়েছি, সেখান থেকে কাশ্মীর মাঙ্গে আজাদি গ্যাং, কিষেণজিকে রেড স্যালুট দেওয়া লোকেদের, আর যারা গেরুয়া তাণ্ডব লিখেছে, তাদের শিকড়-সহ তুলে ফেলব ৷’’ আগামিকাল বৃহস্পতিবার বিধানসভায় নতুন বিল পেশ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ‘সনাতন সংস্কৃতি পরিষদের ডাকে এখানে আরও দু বার আসব৷ যারা দেশের ভিতরে থেকে দেশ এবং গেরুয়াকে অপমান করছেন তাদের শিক্ষা দিতে একবার গীতা পাঠ করতে আসব, একবার হনুমান চালিশা পাঠ করতে আসব৷ এদের পরিষ্কার করবেন তো? উচ্চশিক্ষা দফতর যা করার করছে, বাকিটা কাল বিধানসভায় বলব৷ বিধানসভায় উচ্চশিক্ষা দফতরের ঐতিহাসিক বিল কাল আসতে চলেছে৷ মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, রাজ্যপাল আজ সম্মতি দিয়েছেন৷'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File