Suvendu Adhikari | ‘আকভান’-এর কারণে জেলায় জেলায় চাষের ক্ষতি, চাষিদের জন্যে ১৭ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sunday, November 22 2026, 3:20 pm

Key Highlightsচাষিদের জন্য রবিবার ক্ষতিপূরণের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোট ৫ লক্ষ ৭৩ হাজার কৃষক ক্ষতিপূরণ পাবেন।
‘আকভান’-এর জেরে জেলায় জেলায় চাষের ক্ষতি হয়েছে। মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ১ লক্ষ ৬০ হাজার হেক্টর। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া জেলায় চাষের জমিতে ক্ষতি হয়েছে। রবিবার ক্ষতিগ্রস্ত চাষিদের জন্যে ক্ষতিপুরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানিয়েছেন, জলসেচের আওতাভুক্ত এলাকায় কৃষকদের হেক্টর প্রতি ১৭ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এক ডেসিমেল জমিতে করা বাগান বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলে নূন্যতম দু’হাজার টাকা দেওয়া হবে। অন্য দিকে, বৃষ্টি নির্ভর এলাকায় হেক্টর প্রতি ৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এক-দুই ডেসিমেল জমিতে সব্জির বাগান যাঁরা করেছেন, তাঁদের এক হাজার টাকা দেওয়া হবে। মোট ৫ লক্ষ ৭৩ হাজার কৃষক ক্ষতিপূরণ পাবেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
- Related topics -
- রাজ্য
- ঘূর্ণিঝড়
- শুভেন্দু অধিকারী
- কৃষক ভাতা
- কৃষক
- পশ্চিমবঙ্গ


