Durga Puja | পুজো কমিটিকে ১ লক্ষ টাকা অনুদান-মকুব বিদ্যুৎ বিল! তবে উদ্বোধন নয় মহালয়ার আগে! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

Monday, September 7 2026, 1:20 pm
Durga Puja | পুজো কমিটিকে ১ লক্ষ টাকা অনুদান-মকুব বিদ্যুৎ বিল! তবে উদ্বোধন নয় মহালয়ার আগে! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
highlightKey Highlights

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে প্রথম বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে প্রথম বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি জানান, পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে বড় বাজেটের পুজো কমিটিগুলিকে এই সাহায্য না নেওয়ার কথা জানান তিনি। এছাড়া এবার পুজোয় বিদ্যুৎ ও দমকলের সম্পূর্ণ খরচ মুকুব করা হয়েছে। তবে স্পষ্ট জানানো হয়েছে, মহালয়ার আগে কোনো পুজো উদ্বোধন করা যাবে না। মহালয়ায় ইডেন গার্ডেন্সে মেগা শো-র মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পুজোর উদ্বোধন হবে। এদিকে এবার আর দুর্গাপুজোর কার্নিভ্যাল হচ্ছে না বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে সরকারি স্তরে শারদ সম্মান প্রদান করা হবে। পাশাপাশি, ২৪ অক্টোবরের মধ্যে বিসর্জন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিসর্জনে ক্রেন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।   




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File