Suruchi Sangha | এলআইসির জমি জবরদখল! সুরুচি সংঘকে জমি খালির নোটিস বিমা সংস্থার
Saturday, June 20 2026, 5:09 pm

Key Highlightsআইনজীবী মারফত এলআইসি সাফ জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে খালি করে দিতে হবে এলাকা। অন্যথায় আইনি পথে হাঁটবে তাঁরা।
নিউ আলিপুরে এলআইসির ৪৯৮, ৪৯৯, ৫০০ ও ৫০১ নম্বর প্লট দখল করে সুরুচি সংঘ ক্লাব নির্মাণের অভিযোগ উঠলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। সূত্রের খবর, এদিন শনিবার সুরুচি সংঘ ক্লাবের দেওয়ালে নোটিস টাঙিয়ে দেয় বীমা সংস্থা জানিয়েছে, ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করে দিতে হবে। অন্যথায় আইনি পথে হাঁটবে তাঁরা। এলআইসির দাবি, ক্ষমতার অপব্যবহার করে অরূপ ও স্বরূপ ওই সংস্থার জমি জবরদখল করেছে। পালাবদলের পর নিজেদের জমি ফেরত পাওয়ার জন্যে আইনি পথে হাঁটছেন তাঁরা।
- Related topics -
- শহর কলকাতা
- অরূপ বিশ্বাস
- বব বিশ্বাস


