Suruchi Sangha | অরূপ-স্বরূপ বিশ্বাসের ক্লাব সুরুচি সংঘে ভাঙচুর উন্মত্ত জনতার, মিললো কিং সাইজ বেড-সরকারি জলের বোতল

Friday, June 5 2026, 4:05 pm
Suruchi Sangha | অরূপ-স্বরূপ বিশ্বাসের ক্লাব সুরুচি সংঘে ভাঙচুর উন্মত্ত জনতার, মিললো কিং সাইজ বেড-সরকারি জলের বোতল
highlightKey Highlights

ক্লাবের উপরের ঘরে কেন রাখা কিং সাইজ বেড, কেনই বা মজুত রাশি রাশি সরকারি জলের বোতল, সে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।


বৃহস্পতিবার রাতে এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। শুক্রবার অরূপ ও স্বরূপের ক্লাব সুরুচি সংঘের সামনে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন উন্মত্ত জনতা। ক্লাবের উপরের ঘরে মেলে একটি কিং সাইজ বেড, দু’টি চেয়ার। স্থানীয়দের অভিযোগ, ঘরে এসি লাগানোও ছিল যা খুলে রাখা হয়েছে। ওই ক্লাবঘরের সঙ্গে থাকা আরেকটি ঘরে মিলেছে রাশি রাশি রাখা সরকারি জল ‘প্রাণধারা’র বোতল। এছাড়া ত্রাণ দেওয়ার জন্য রাশি রাশি শাড়িও পাওয়া গিয়েছে। এরপরই স্বরূপ বিশ্বাসের পরিচিতকে ধাওয়া করে বেধড়ক মারধর করেন একদল উত্তেজিত জনতা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File