Banga Bhawan | ঘিরেছে পুলিশ, অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে বঙ্গ ভবনে মমতা!

Monday, February 2 2026, 8:04 am
Banga Bhawan | ঘিরেছে পুলিশ, অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে বঙ্গ ভবনে মমতা!
highlightKey Highlights

এসআইয়ারের আবহে বাংলার স্বজন হারানো পরিবারের সদস্যরা রয়েছে বঙ্গ ভবনে।


সোমবার সকাল থেকে উত্তপ্ত রাজধানী। এসআইয়ারের আবহে বাংলার স্বজন হারানো পরিবারের সদস্যরা রয়েছে বঙ্গ ভবনে। আর সেই ভবনই হঠাৎ ঘিরে ফেলে দিল্লি পুলিশ। এরপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোজা বঙ্গ ভবনে গেলেন মমতা। তার আগে সরাসরি অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, এটা করবেন না। আমাদের মাসল পাওয়ার দেখাবেন না। আপনি বাংলায় গেলে আমরা রেড কার্পেট পেতে দিই। আপনি যদি এভাবে ব্ল্যাক কার্পেট পেতে রাখেন, তাহলে আমরাও ব্ল্যাক রেজাল্ট দেখিয়ে দেব।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File