Supreme Court | ফের স্বস্তি সুমিত রায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট!

Wednesday, August 19 2026, 10:00 am
Supreme Court | ফের স্বস্তি সুমিত রায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট!
highlightKey Highlights

জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট।


জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট। আগামী শুনানি না হওয়া পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে বলেই জানিয়েছে শীর্ষ আদালত। তবে তদন্তের গতিপ্রকৃতি জানিয়ে মুখবন্ধ খামে রিপোর্ট রাজ্যকে জমা দিতে হবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ, বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শুনানিতে সুমিত রায়ের রক্ষাকবচ খারিজের আবেদন জানান তিনি। প্রধান বিচারপতির বেঞ্চে তুষার মেহতা অভিযোগ করে জানান, হাজিরা দিলেও তদন্তে সুমিত রায় সহযোগিতা করছেন না। এহেন পরিস্থিতিতে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। যদিও এক্ষেত্রে প্রধান বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণে জানান, তদন্তে কোনও বাধা সৃষ্টি করা হচ্ছে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File