Supreme Court | ‘পুলিশি দমনপীড়নের’ প্রতিবাদের আঁচ সুপ্রিম কোর্টেও, আদালতে চত্বরে প্রস্তাবনা পাঠ আইনজীবীদের

Thursday, July 23 2026, 2:28 pm
Supreme Court | ‘পুলিশি দমনপীড়নের’ প্রতিবাদের আঁচ সুপ্রিম কোর্টেও, আদালতে চত্বরে প্রস্তাবনা পাঠ আইনজীবীদের
highlightKey Highlights

প্রতিবাদে এ বার সরব হলেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ। শীর্ষ আদালত চত্বরে সম্মিলিত ভাবে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন তাঁরা। গাওয়া হয় জাতীয় সঙ্গীতও।


নিট পেপার লিকের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ একগুচ্ছ দাবিতে গত তিনদিন ধরেই দিল্লির যন্তর মন্তরে চলছিল প্রতিবাদ কর্মসূচি। প্রতিবাদ মিছিলে নির্বিচারে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়া, মহিলাদের ইচ্ছাকৃতভাবে আঘাত করার মতো নানা অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। এবার পুলিশি দমনপীড়নের বিরুদ্ধে সরব হলেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ। বৃহস্পতিবার দুপুর সওয়া ১টা নাগাদ সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে জড়ো হয়ে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন আইনজীবীরা। গাওয়া হয় জাতীয় সঙ্গীতও। উল্লেখ্য, বুধবার রাতেই এই কর্মসূচির কথা জানিয়ে একটি পোস্টার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়, ‘গণতন্ত্র বাঁচান, সংবিধান বাঁচান’। প্রবীণ আইনজীবী ইন্দিরা অনুরোধ করেন, এই কর্মসূচিতে কেউ যেন রাজনৈতিক বা উস্কানিমূলক স্লোগান না দেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File