Supreme Court | নবম শ্রেণিতে তৃতীয় ভাষা পড়ানোতে 'না' সুপ্রিম কোর্টের। কেন্দ্রকে নীতি পর্যালোচনা করার অনুরোধ!

Thursday, July 16 2026, 11:37 am
Supreme Court | নবম শ্রেণিতে তৃতীয় ভাষা পড়ানোতে 'না' সুপ্রিম কোর্টের। কেন্দ্রকে নীতি পর্যালোচনা করার অনুরোধ!
highlightKey Highlights

কেন্দ্রের তিন ভাষার নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE) নবম শ্রেণিতে তৃতীয় ভাষা যোগ করার পরিকল্পনা করেছে।


কেন্দ্রের তিন ভাষার নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE) নবম শ্রেণিতে তৃতীয় ভাষা যোগ করার পরিকল্পনা করেছে। তবে আজ সুপ্রিম কোর্ট বলল, তৃতীয় ভাষা পড়ুয়াদের উপরে অত্যাধিক ও অপ্রয়োজনীয় চাপ তৈরি করবে। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নবম শ্রেণিতে তৃতীয় ভাষা যোগ করা নিয়ে প্রশ্ন তোলে। তামিলনাড়ু সরকারের আর্জির জবাবে বিচারপতি বিভি নাগারত্ন এই নীতি কার্যকর করার সময় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন যে পড়ুয়াদের তাহলে আরও অনেক আগে থেকে তৃতীয় ভাষা শেখা শুরু করা উচিত। এরপরই নবম শ্রেণিতেই এই তৃতীয় ভাষা যোগ করা নিয়ে সুপ্রিম কোর্ট বলে, “এটা ঠিক নয়। নবম শ্রেণি পড়ুয়াদের জন্য খুবই চাপের। নবম শ্রেণিতেই কেন নতুন ভাষা শেখানো হবে? আপনাদের ষষ্ঠ শ্রেণিতেই এটা যোগ করা উচিত।” কেন্দ্রীয় সরকারকে এই নীতি পর্যালোচনা করার অনুরোধ করে সুপ্রিম কোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File