Supreme Court | ‘নিজেদের চিকিৎসক বলে পরিচয় দেবেন না।’ চার বছরের শিশুর ধর্ষণ মামলায় চিকিৎসকদের ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
Friday, July 17 2026, 2:39 pm

Key Highlightsচার বছরের এক শিশুর ধর্ষণের মামলায় উত্তরপ্রদেশের দু’টি হাসপাতালের চিকিৎসকদের এই ভাষাতেই ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট।
গত ১৬ মার্চ প্রতিবেশী এক ব্যক্তি হাতে ধর্ষিতা হয় উত্তরপ্রদেশের গাজিয়াবাদের চার বছরের এক শিশু। বাড়ির কাছেই নির্জন এলাকা থেকে অচেতন এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। তড়িঘড়ি তাকে দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেউই চিকিৎসা দিতে রাজি হয়নি। পরে গাজিয়াবাদ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের অভিযোগ, সময় মতো চিকিৎসা হলে বেঁচে যেত শিশুটি। এঘটনায় প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য, “আপনারা নিজেদের কর্তব্য পালন না-করলে, নামের সঙ্গে ‘চিকিৎসক’ লেখারও কোনও অধিকার নেই আপনাদের।”
- Related topics -
- দেশ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- ডাক্তার
- গণধর্ষণ
- ধর্ষণ
- শিশুমৃত্যু


