Supreme Court | বৈবাহিক ধর্ষণকে অপরাধ কিনা সিদ্ধান্ত নেবে সংসদ! সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল কেন্দ্র

Wednesday, September 9 2026, 4:55 pm
Supreme Court | বৈবাহিক ধর্ষণকে অপরাধ কিনা সিদ্ধান্ত নেবে সংসদ! সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল কেন্দ্র
highlightKey Highlights

প্রধান বিচারপতি বলেন, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না, এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের এক্তিয়ার রয়েছে শুধু সংসদের।


বৈবাহিক ধর্ষণকে অপরাধ কিনা তা ঠিক করবে সংসদ। বুধবার শীর্ষ আদালতে বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত মামলার শুনানিতে একথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসাবে গণ্য করার দাবিতে বিভিন্ন সময়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছিল। এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চের শুনানিতে এই বিষয়ে কেন্দ্রের অবস্থান জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানিয়েছেন, বৈবাহিক ধর্ষণ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের এক্তিয়ার রয়েছে শুধু সংসদের। পাল্টা বিচারপতি বাগচী বলেন, “(বৈবাহিক সম্পর্কে) ইচ্ছার বিরুদ্ধে কোনও মহিলা যৌন মিলনের শিকার হলে, তিনি যে নির্যাতিত তাতে কোনও সন্দেহ নেই। আমরা নির্যাতিতদের সুরক্ষা দেব। এখন প্রশ্ন একটাই, রাষ্ট্র এটিকে ধর্ষণ হিসেবে ব্যাখ্যা করে কি না।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File