Divorce Settlement | পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের চুক্তির পরে সম্মতি প্রত্যাহার করা যাবে না, স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট!

Wednesday, April 15 2026, 4:45 pm
Divorce Settlement | পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের চুক্তির পরে সম্মতি প্রত্যাহার করা যাবে না, স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট!
highlightKey Highlights

শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের চুক্তির পরে সম্মতি প্রত্যাহার করা যাবে না।


বিবাহবিচ্ছেদ নিয়ে বড় মন্তব্য করলো সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের চুক্তির পরে সম্মতি প্রত্যাহার করা যাবে না। দিল্লির এক দম্পতির বিবাহবিচ্ছেদের মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, আইন মেনে বিচ্ছেদের ডিক্রি জারি হওয়ার আগে সম্মতি প্রত্যাহারের সুযোগ থাকে। কিন্তু বিবাদের নিষ্পত্তি করতে দুই পক্ষই একবার সম্মতি দিয়ে ফেললে আর পিছু হটা যাবে না। মধ্যস্থতা হয়ে যাওয়ার পরে তখনই চুক্তি থেকে সরে আসা যাবে, যদি প্রমাণ করা যায় যে, এক পক্ষের সঙ্গে প্রতারণা করেছে অন্য পক্ষ। কিংবা চুক্তি জোরজবরদস্তি করানো হয়েছে। অথবা অপর পক্ষ চুক্তির শর্ত পালন করেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File