Supreme Court | 'সব পরীক্ষার্থীকেই দিতে হবে অতিরিক্ত নম্বর', ২০১৪ সালের প্রাথমিক টেটে ৬ প্রশ্ন ভুল মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের!

Tuesday, April 7 2026, 1:18 pm
Supreme Court | 'সব পরীক্ষার্থীকেই দিতে হবে অতিরিক্ত নম্বর', ২০১৪ সালের প্রাথমিক টেটে ৬ প্রশ্ন ভুল মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের!
highlightKey Highlights

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কেই বহাল রাখল শীর্ষ আদালত।


খারিজ হয়ে গেল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদন। ২০১৪ সালের প্রাথমিক টেটে ৬ প্রশ্ন ভুল মামলায় সব পরীক্ষার্থীকেই দিতে হবে অতিরিক্ত নম্বর। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কেই বহাল রাখল শীর্ষ আদালত। চার মাসের মধ্যে নতুন করে ফলপ্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর জেরে প্যানেলে ব্যাপক রদবদলের সম্ভাবনা। আদালতের মত, এতে পরীক্ষার্থীদের কোনও ভূমিকাই নেই। পর্ষদের ভুলের কারণে কেন পরীক্ষার্থীরা ভুগবেন! যেহেতু ওটা পর্ষদের ভুল, তাই প্রত্যেককেই অতিরিক্ত নম্বর দেওয়া উচিত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File