Supreme Court | ফ্ল্যাট হস্তান্তরে দেরি হলে ক্ষতিপূরণ দাবি করতে পারেন ক্রেতা, সাফ জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট!

Key Highlightsশীর্ষ আদালত জানিয়েছে,কেনার পরে ফ্ল্যাট হস্তান্তরে দেরি হলে ক্ষতিপূরণ দাবি করতে পারেন ক্রেতা।
ফ্ল্যাট হস্তান্তর নিয়ে বড় রায় দিলো সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে,কেনার পরে ফ্ল্যাট হস্তান্তরে দেরি হলে ক্ষতিপূরণ দাবি করতে পারেন ক্রেতা।একই সঙ্গে শীর্ষ আদালত জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের (এনসিডিআরসি) ২০১৬ সালের একটি আদেশ বাতিল করে দিয়েছে। এনসিডিআরসি-র আদেশে বলা হয়েছিল যে, ফ্ল্যাটের দখল হস্তান্তরে বিলম্বের কারণে পরিষেবার ঘাটতির অভিযোগ এনে যখন আপিলকারী অভিযোগ দায়ের করেন, তখন তিনি উপভোক্তা ছিলেন না, কারণ তিনি ইতিমধ্যেই কোনও প্রতিবাদ ছাড়াই ফ্ল্যাটের দখল নিয়ে নিয়েছিলেন। আদালতের বেঞ্চ ১৯৮৬ সালের উপভোক্তা সুরক্ষা আইনের উল্লেখ করে বলেছে, এটি একটি কল্যাণমূলক আইন, যার উদ্দেশ্য হল পণ্যের ত্রুটি বা পরিষেবার ঘাটতি নিয়ে অভিযোগকারী ভোক্তাকে একটি সহজ, স্বল্পমূল্যের এবং দ্রুত প্রতিকার দেওয়া। আদালত আরও বলেছে, এই আইনের ৩ নং ধারায় বলা হয়েছে যে, এই আইনের অধীনে প্রতিকারটি আইনের অধীনে উপলব্ধ অন্য কোনও প্রতিকারের অতিরিক্ত এবং তা খর্ব করে না।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত


