Cauvery Rever | কাবেরী জল বিতর্কে তামিলনাড়ুকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের!

Friday, November 20 2026, 1:39 pm
Cauvery Rever | কাবেরী জল বিতর্কে তামিলনাড়ুকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের!
highlightKey Highlights

কাবেরীর অতিরিক্ত ১,১০০ কোটি কিউবিক ফুট জল চেয়ে তামিলনাড়ু সরকারের আবেদন খারিজ করে ফের তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট।


কাবেরীর অতিরিক্ত ১,১০০ কোটি কিউবিক ফুট জল চেয়ে তামিলনাড়ু সরকারের আবেদন খারিজ করে ফের তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ ও অপরেশ কুমার সিংহের বেঞ্চের মন্তব্য, নতুন করে আবেদন করায় মনে হচ্ছে রাজ্য সরকারের হাতে আইনজীবীদের পেছনে খরচ করার মতো প্রচুর অর্থ রয়েছে। চাষের স্বার্থে কর্ণাটকের জলের বরাদ্দ কমিয়ে তামিলনাড়ুকে দেওয়ার আর্জি জানিয়েছিল সি জোসেফ বিজয়ের সরকার। অন্যদিকে কর্ণাটক হলফনামায় জানিয়েছে, নিজেদের জলসঙ্কটের কারণে জল ছাড়া সম্ভব নয়। পাশাপাশি কাবেরীতে ৯ হাজার কোটি টাকার মেকেডাটু বাঁধ প্রকল্প ঘোষণা করেছে কর্ণাটক, যা বেঙ্গালুরুর পানীয় জলের ঘাটতি মেটাবে বলে দাবি। তবে চাষ ও রাজ্যে জলসঙ্কটের আশঙ্কায় এই প্রকল্পের বিরোধিতা করছে তামিলনাড়ু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File