Abhishek Banerjee | চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রার আবেদন, অভিষেকের মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট!

Monday, August 3 2026, 8:01 am
Abhishek Banerjee | চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রার আবেদন, অভিষেকের মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট!
highlightKey Highlights

চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।


চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই মামলায় বিদেশ যাত্রার আবেদন নাকচ করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই মামলারই শুনানি ছিল। শীর্ষ আদালত নির্দেশ দেয়,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন সংক্রান্ত মামলায় এক সপ্তাহের মধ্যে শুনানি করতে হবে কলকাতা হাইকোর্টকে। সোমবার অভিষেকের তরফে সিনিয়র আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ জানান, বিষয়টি কম্বাইন্ড লিস্টে রয়েছে। সেখানে দেড় হাজারেরও বেশি মামলা রয়েছে। সেই সময়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এই মামলা যে কোনও দিন তালিকাভুক্ত করা যায়। অভিষেকের আইনজীবী জানান, আদালতের নির্দেশে তৃণমূল কংগ্রেসের সাংসদ একাধিকবার বিদেশযাত্রা করেছেন। দু'পক্ষের বক্তব্য শুনে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত নির্দেশ দেন, এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে এই মামলার শুনানি করে সিদ্ধান্ত নিতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File