Ram Mandir | রাম মন্দিরে অনুদান চুরি নিয়ে জরুরি শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের!

Monday, June 29 2026, 11:08 am
Ram Mandir | রাম মন্দিরে অনুদান চুরি নিয়ে জরুরি শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের!
highlightKey Highlights

সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলার শুনানি পরে হলে সমস্যা হবে না।


অযোধ্যার রাম মন্দিরে অনুদান বাক্স থেকে চুরি গিয়েছে কোটি কোটি টাকা। এই ঘটনায় আদালতের নজরদারিতে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি জানানো হয়েছিল। তবে আজ, সোমবার (২৯ জুন) সেই জরুরি শুনানির আবেদন নাকচ করে দিল শীর্ষ আদালত। উল্লেখ্য, রাম মন্দিরের দান বাক্স থেকে টাকা চুরি যাওয়ার ঘটনা সামনে আসার পরই উত্তর প্রদেশ সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করে। তদন্তে নেমে ইতিমধ্যেই আটজনকে গ্রেফতারও করা হয়েছে। উদ্ধার হয়েছে বেশ কিছু টাকা। তবে উত্তর প্রদেশ সরকারের সিট তদন্তের বদলে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন একাধিক ব্যক্তি। কিন্তু এ দিন সুপ্রিম কোর্ট এই মামলায় জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয়। সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলার শুনানি পরে হলে সমস্যা হবে না। তারা প্রশ্ন করেন যে ‘এত তাড়াহুড়ো কীসের?’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File