Asarams | শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে ফের জামিনের আবেদন, ধর্ষণে অভিযুক্ত আসারাম বাপুর আবেদন শুনল না সুপ্রিম কোর্ট!

Tuesday, June 30 2026, 4:01 pm
Asarams | শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে ফের জামিনের আবেদন, ধর্ষণে অভিযুক্ত আসারাম বাপুর আবেদন শুনল না সুপ্রিম কোর্ট!
highlightKey Highlights

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের কাছে অন্তর্বর্তিকালীন জামিন চেয়েছিলেন আসারাম।


যোধপুরের আশ্রমে ২০১৩ সালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ২০১৮ সালে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে গান্ধীনগরের আশ্রমে এক তরুণীকে একাধিক বার যৌন হেনস্থার অভিযোগ ওঠে আসারামের বিরুদ্ধে। সেই বারও দোষী সাব্যস্ত করা হয় আসারামকে। ওই মামলায় ২০২৩ সালে তাঁকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেয় আদালত। অভিযুক্ত সেই আসারাম বাপুকে আপাতত স্বস্তি দিল না সুপ্রিম কোর্ট। ২৭ মে রাজস্থান হাইকোর্টের যোধপুর বেঞ্চ আসারামের আমৃত্যু কারাদণ্ড বহাল রাখে। এর পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের কাছে অন্তর্বর্তিকালীন জামিন চেয়েছিলেন আসারাম। কিন্তু তাঁর সেই আবেদন মঙ্গলবার খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আসারামের জামিনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তারা উভয় পক্ষের বক্তব্য শুনতে চায়। সেই কারণে রাজ্যের জবাবও তলব করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File