Supreme Court | CJP-র প্রতিবাদ মিছিলে জরুরি হস্তক্ষেপে 'না' সুপ্রিম কোর্টের!
Monday, August 31 2026, 3:20 pm

Key Highlightsআগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রস্তাবিত প্রতিবাদ মিছিলের বিরোধিতা করে দায়ের মামলায় জরুরি শুনানি করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট।
আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রস্তাবিত প্রতিবাদ মিছিলের বিরোধিতা করে দায়ের মামলায় জরুরি শুনানি করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা করার মূল দায়িত্ব পুলিশ ও সরকারের। ব্রিকস সম্মেলনের সময় এই মিছিল বড় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে আবেদনকারী আইনজীবী দাবি করলেও, আগে থেকে অঘটন ঘটবে বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই বলে জানায় আদালত। আপাতত মিছিল স্থগিত রাখার আবেদন খারিজ করে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। আগামী ১০ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- ককরোচ জনতা পার্টি’


