Supreme Court | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কালীঘাট তৃণমূলের! ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্টই ফ্রিজ!

Thursday, October 1 2026, 9:03 am
Supreme Court | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কালীঘাট তৃণমূলের!  ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্টই ফ্রিজ!
highlightKey Highlights

একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা দলের চারটি ফ্রিজ হয়ে থাকা অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মমতা তৃণমূল।


আসন্ন উপনির্বাচনের আগে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা দলের চারটি ফ্রিজ হয়ে থাকা অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মমতা তৃণমূল। কিন্তু সেই আবেদনে হস্তক্ষেপ করতে রাজি হয়নি বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চ। ফলে বহাল রইল কলকাতা হাই কোর্টের নির্দেশই এবং অ্যাকাউন্টগুলি ফ্রিজই থাকছে। শুনানিতে তৃণমূলের আইনজীবী মনু সিংভি জানান, প্রতিদিনের খরচ ও আসন্ন উপনির্বাচনের কারণে মাসে প্রায় ১২ কোটি টাকা প্রয়োজন। তবে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। সব পক্ষের বক্তব্য শুনে আদালত জানায়, নির্বাচন কমিশন ইতিমধ্যেই দলের প্রতীক ফ্রিজ করেছে, তাই এই পরিস্থিতিতে হস্তক্ষেপের প্রয়োজন নেই। এই রায়ের ফলে উপনির্বাচনের মুখে চরম আর্থিক অনিশ্চয়তায় পড়ল দল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File