Tehelka Rape Case | তরুণ তেজপালের ধর্ষণ মামলায় ১০ বছরের কারাদণ্ডের সাজায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট!
Friday, November 6 2026, 1:31 pm

Key Highlightsধর্ষণ মামলায় বম্বে হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না ‘তেহলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপাল।
ধর্ষণ মামলায় বম্বে হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না ‘তেহলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপাল। শীর্ষ আদালত তাঁর সাজার ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি। তরুণের আইনজীবী কপিল সিবালের যুক্তি ছিল, ঘটনার সময় লিফটের দরজা খোলা ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণ না করার মতো বিষয়গুলিতে ত্রুটি ছিল। এছাড়া এফআইআরের আগের বয়ানগুলিতে ধর্ষণের উল্লেখ ছিল না বলেও দাবি করা হয়। অন্যদিকে, গোয়া সরকার তরুণের যাবজ্জীবন কারাদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা নির্যাতিতাকে পাঠানো তরুণের মেলের প্রসঙ্গ তোলেন। ২০১৩ সালে গোয়ার এক হোটেলে মহিলা সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগে তরুণকে দোষী সাব্যস্ত করেছিল হাইকোর্ট। শীর্ষ আদালতের এই পদক্ষেপে তাঁর আইনি লড়াই আরও জটিল হল।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- ক্রাইম
- ধর্ষণ


