Stray Dogs | জলাতঙ্কে সংক্রমিত ও মানুষের জন্য বিপজ্জনক কুকুরদের প্রয়োজনে মেরে ফেলার অনুমতি সুপ্রিম কোর্টের!
Tuesday, May 19 2026, 8:33 am

Key Highlightsসুপ্রিম কোর্টের নির্দেশ, জলাতঙ্কে সংক্রমিত এবং গুরুতর অসুস্থ কুকুরকে এবং মানুষের জন্য বিপজ্জনক কুকুরদের প্রয়োজনে মেরে ফেলার ব্যবস্থা নিতে পারেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২০২৫-এর নভেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, স্কুল, হাসপাতাল, আদালত, সরকারি অফিস, বাসস্ট্যান্ড, রেলস্টেশন-সহ জনবহুল স্থান, সরকারি প্রতিষ্ঠান থেকে পথকুকুরদের সরাতে হবে। সেই নির্দেশের কোনও পরিবর্তন করা হবে না বলে মঙ্গলবার জানিয়ে দেয় বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ। রাস্তা ও পাবলিক প্লেস থেকে পথকুকুর সরানোর আগের নির্দেশ সংশোধন সংক্রান্ত সব আবেদন খারিজ করার পাশাপাশি, সুপ্রিম কোর্টের নির্দেশ, জলাতঙ্কে সংক্রমিত এবং গুরুতর অসুস্থ কুকুরকে এবং মানুষের জন্য বিপজ্জনক কুকুরদের প্রয়োজনে মেরে ফেলার ব্যবস্থা নিতে পারেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- হত্যা


