Supreme Court | সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, ১৬৩ ধারা জারির নোটিস প্রত্যাহারের নির্দেশ

Key Highlightsসুপ্রিম কোর্টের সামনে থেকে ১৬৩ ধারায় জারির নোটিস অবিলম্বে পুলিশকে সরাতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
বিক্ষোভ চলাকালীন আদালত অবমাননার অভিযোগ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল আইনজীবীরা। এবার এই মামলায় কেন্দ্রীয় সরকার, দিল্লি পুলিশ ও মেট্রো রেল কর্তৃপক্ষকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। আদালত স্পষ্ট জানিয়েছে, পুলিশকে ৯ অক্টোবরের নির্দেশ অনুসরণ করতে হবে। সুপ্রিম কোর্টের সামনে থেকে ১৬৩ ধারায় জারির নোটিস অবিলম্বে সরাতে হবে। কোর্ট অর্ডারে বলা হয়েছে, "মেট্রোরেল কর্তৃপক্ষকে মনে রাখতে হবে, মেট্রো পরিষেবা সীমিত (regulated) হতে পারে, কিন্তু সম্পূর্ণ বন্ধ হতে পারে না। সাধারণ মানুষের চলাচলে যাতে সমস্যা না হয়, তা দেখতে হবে। সংবাদমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে ট্রাফিক কন্ট্রোলের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানাতে হবে।” নির্দেশে আরও উল্লেখ করা হয়েছে, “আমরা যে নির্দেশ দিয়েছিলাম, তার প্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট দফতর কী ব্যবস্থা নিয়েছে, তা মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে।” মামলার আগামী শুনানি মঙ্গলবার।


