Supreme Court on CEC | আজীবন বজায় থাকবে নির্বাচন কমিশনারদের রক্ষাকবচ! কেন্দ্রের কাছে উত্তর চাইলো সুপ্রিম কোর্ট

Wednesday, November 4 2026, 3:30 pm
Supreme Court on CEC | আজীবন বজায় থাকবে নির্বাচন কমিশনারদের রক্ষাকবচ! কেন্দ্রের কাছে উত্তর চাইলো সুপ্রিম কোর্ট
highlightKey Highlights

সাম্প্রতিক অতীতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে। তারপরই রাজনৈতিক মহলে প্রশ্ন, দেশের নির্বাচন কমিশনারদের এমন রক্ষাকবচ দেওয়া হয়েছে কেন?


২০২৩ সালে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশন আইনের আওতায় আজীবন রক্ষাকবচ দেওয়া হয়েছে কমিশনারদের। এই আইন অনুযায়ী কমিশনাররা পদে থাকাকালীন যেসব সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলির বিরোধিতায় কোনও পদক্ষেপ করা যাবে না। আইনি প্রক্রিয়াও শুরু করা যাবে না। সম্প্রতি নির্বাচনে কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার এই ইস্যুতে কেন্দ্রের কাছে জবাব তলব করল শীর্ষ আদালত। শীর্ষ আদালত জানতে চেয়েছে, বাংলায় ভোটারদের হেনস্থা করতে এসআইআর করা হয়েছিল কিনা। দিল্লিতে ভোট না থাকা সত্ত্বেও কেন তড়িঘড়ি এসআইআর করানো হল, সেই প্রশ্নও তোলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। তারপরেই রক্ষাকবচ ইস্যুতে কেন্দ্রকে নোটিস পাঠানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File