Supreme Court | ফর্ম ৬ বদল নিয়ে সুপ্রিম কোর্টের নোটিস, জবাব তলব প্রধান নির্বাচন কমিশনারের!
Monday, October 5 2026, 4:11 pm

Key Highlightsজ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের মামলার শুনানিতে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট।
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের মামলার শুনানিতে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ফর্ম ৬-এ কোনও বদলের অনুমোদন দেয়নি শীর্ষ আদালত। কে বা কারা এই পরিবর্তন করেছে, তা খতিয়ে দেখতে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস জারি করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব তলব করেছে আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে সরাসরি কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়। তবে সমস্ত তথ্য ও রেকর্ড খতিয়ে দেখে যদি বেআইনি কিছু প্রমাণিত হয়, তবে তা বাতিল করা হবে। প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ায় ফর্ম ৬-এ অতিরিক্ত শর্ত যুক্ত করা নিয়ে একপক্ষীয় সিদ্ধান্তের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- নির্বাচন কমিশন


