Supreme Court | লাইভ ভিডিও স্ট্রিমিং চালু থাকলেও বন্ধ থাকবে অডিও! স্পর্শকাতর মামলা নিয়ে নির্দেশিকা সুপ্রিম কোর্টের
Wednesday, July 29 2026, 5:22 pm

Key Highlightsপ্রধান বিচারপতি সূর্য কান্তর এজলাসে দ্রুত শুনানির আর্জিতে নতুন মামলা তালিকাভুক্ত করার সময় লাইভ ভিডিও স্ট্রিমিং চালু থাকলেও বন্ধ থাকবে অডিও।
কিছুদিন আগে প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন, কোনও মামলা জরুরি ভিত্তিতে তালিকাভুক্তির জন্য উল্লেখ বা আপিল করা আদালতের ‘প্রশাসনিক প্রক্রিয়ার’ অংশ। জরুরি শুনানির আর্জির সময় আমজনতা বা সংবাদমাধ্যমকে সরাসরি সম্প্রচার ঠিক নয়। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। কোর্ট জানিয়েছে, এবার থেকে জরুরি শুনানির আর্জির সময় আমজনতা বা সংবাদমাধ্যম কোনও শব্দই শুনতে পাবে না। শুধু লাইভ ভিডিও স্ট্রিমিং চালু থাকবে। বুধবার প্রধান বিচারপতির নির্দেশিকায় বলা হয়েছে, “জরুরি বিষয়গুলির উল্লেখ করা একটি প্রশাসনিক প্রক্রিয়া, বিচার সংক্রান্ত কার্যপ্রণালী নয়, তাই এটি সংবাদ হিসেবে প্রকাশ করা উচিত নয়।”


