SIR | ভোটার তালিকায় নাম না থাকলে হারাবেন নাগরিকত্ব ? SIR মামলায় একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের!
Wednesday, May 27 2026, 10:25 am

Key Highlightsশীর্ষ আদালতের মন্তব্য, এসআইআর জনপ্রতিনিধিত্ব আইনের বিরোধী নয়।
এসআইআর মামলায় একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, এসআইআর জনপ্রতিনিধিত্ব আইনের বিরোধী নয়। তবে যদি ভোটার তালিকায় কোনও নাগরিকের নাম না থাকে, সেটার অর্থ এই নয় যে তিনি নিজের নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। বরং ওই ঘটনা তাঁর নাগরিকত্ব যাচাই করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অক্ষমতাকেই তুলে ধরে। পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও বলে, যদি কোনও ক্ষেত্রে কমিশন মনে করে যে সংশ্লিষ্ট ব্যক্তি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার শর্ত পূরণ করতে পারছেন না, তাহলে আইন অনুযায়ী বিচারের জন্য ভারত সরকারের নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাছে তাঁকে পাঠিয়ে দেবে। কমিশনের এক্তিয়ার নির্বাচনী ক্ষেত্রে আছে। নাগরিকত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কমিশনের এক্তিয়ারের মধ্যে নেই।
- Related topics -
- দেশ
- ভারত
- নির্বাচন কমিশন
- সিএসআইআর
- নাগরিকত্ব


