Ram Mandir | রাম মন্দিরে চুরি বিতর্কে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নোটিস, সিটের কাছে রিপোর্ট তলব!

Monday, July 13 2026, 11:33 am
Ram Mandir | রাম মন্দিরে চুরি বিতর্কে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নোটিস, সিটের কাছে রিপোর্ট তলব!
highlightKey Highlights

অযোধ্যা রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় দেশজুড়ে শোরগোলের মাঝেই সোমবার বিশেষ তদন্তকারী দলের কাছে রিপোর্ট তলব করল শীর্ষ আদালত।


অযোধ্যা রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় দেশজুড়ে শোরগোলের মাঝেই সোমবার বিশেষ তদন্তকারী দলের কাছে রিপোর্ট তলব করল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নোটিশ জারি করেছে কেন্দ্র, উত্তরপ্রদেশ সরকার ও শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে। উল্লেখ্য, অযোধ্যার রাম মন্দিরে তিন হাজার কোটি টাকার চুরিতে প্রশ্নের মুখে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা। এই পরিস্থিতিতে বিতর্ক সামাল দেওয়ার চেষ্টা করছে উত্তরপ্রদেশ সরকার। দ্রুত গঠিত হয়েছে সিট। এই পরিস্থিতিতে এদিন শীর্ষ আদালত জানিয়েছে, এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে দায়ের করা একাধিক আবেদনের শুনানি আগামী সপ্তাহে করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File