Gyanesh Kumar | মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের!
Monday, October 5 2026, 8:17 am

Key Highlightsমুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দায়ের মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দায়ের মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ নোটিস জারি করে নির্বাচন কমিশনের জবাব তলব করেছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়। আইনজীবী বিকাশ সিং এই মামলা দায়ের করে অভিযোগ করেন, জ্ঞানেশ কুমার একতরফাভাবে নিজের সিদ্ধান্ত বাকি কমিশনারদের উপর চাপিয়ে দিয়েছিলেন। তাই তাঁকে অবিলম্বে বরখাস্ত করা হোক। পাশাপাশি, ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ আইন নিয়েও মামলায় প্রশ্ন তোলা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- নির্বাচন কমিশনার
- সুপ্রিম কোর্ট


