Supreme Court | মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য!

Wednesday, September 30 2026, 6:47 am
Supreme Court | মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য!
highlightKey Highlights

মঙ্গলবারই কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য।


হাইভোল্টেজ উপনির্বাচন নন্দীগ্রামে। তাঁর আগেই মঙ্গলবার কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিলো কলকাতা হাইকোর্ট। তবে কাগজপত্রের অভাবে তিনি এখনও জেল থেকে মুক্তি পাননি। এই জামিনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে রাজ্য। একজন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য জামিন পাওয়ার ক্ষেত্রে কেন কেউ বাড়তি সুবিধা পাবেন, সেই প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হলো রাজ্য। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, সোমবার এই মামলার শুনানি হবে। রাজ্যের জরুরি শুনানির আবেদন খারিজ করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File