Supreme Court | দিল্লির বিক্ষোভ ও SIR সংক্রান্ত মামলার শুনানির জন্য আলাদা আলাদা দিন নির্দিষ্ট করল সুপ্রিম কোর্ট!

Key Highlightsদিল্লির বিক্ষোভ ও এসআইআর (SIR) সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানির জন্য আলাদা আলাদা দিন নির্দিষ্ট করল সুপ্রিম কোর্ট।
দিল্লির বিক্ষোভ ও এসআইআর (SIR) সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানির জন্য আলাদা আলাদা দিন নির্দিষ্ট করল সুপ্রিম কোর্ট। আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ অক্টোবর রাহুল গান্ধী এবং এসআইআর-সংক্রান্ত মামলাগুলির শুনানি হবে। এরপর আগামী ৩ নভেম্বর দিল্লির বিক্ষোভ, যন্তর মন্তরে জমায়েত ও পুলিশের পদক্ষেপ সংক্রান্ত মামলাগুলি শোনা হবে। ৫ নভেম্বর শুনানি হবে মহিলা সাংবাদিকদের বিরুদ্ধে যৌন হেনৃতির অভিযোগের মামলার। এছাড়া ১৯ নভেম্বর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৭২ ও ১৬৩ ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি হবে।একই প্রেক্ষাপটের এই মামলাগুলি আলাদাভাবে গুরুত্ব দিয়ে বিচার করছে শীর্ষ আদালত। এদিকে সমস্ত মামলার সমন্বিত কাউন্টার-অ্যাফিডেভিট দাখিল সহজ করতে নোডাল আইনজীবীকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে মামলাগুলির শ্রেণিবিন্যাস করার নির্দেশ দেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- দিল্লি পুলিশ
- এসআইআর


