Samay Raina | ‘আদালতকে বোকা বানিয়েছেন’! সময় রায়না-রণবীর এলাহাবাদিয়া-আশিস চঞ্চলানিদের মাথাপিছু ৩ লক্ষ টাকা জরিমানা করলো সুপ্রিম কোর্ট!

Tuesday, July 14 2026, 3:13 pm
Samay Raina | ‘আদালতকে বোকা বানিয়েছেন’! সময় রায়না-রণবীর এলাহাবাদিয়া-আশিস চঞ্চলানিদের  মাথাপিছু ৩ লক্ষ টাকা জরিমানা করলো সুপ্রিম কোর্ট!
highlightKey Highlights

‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ বিতর্কে ফের সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে কমেডিয়ান সময় রায়না সহ ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া এবং আশিস চঞ্চলানি।


‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ বিতর্কে ফের সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে কমেডিয়ান সময় রায়না সহ ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া এবং আশিস চঞ্চলানি। সুপ্রিম কোর্টের আগের নির্দেশ অমান্য করা এবং আদালতে ভুল তথ্য দেওয়ার অভিযোগে সময় রায়না ও তাঁর সঙ্গী চার কমেডিয়ানকে ৩ লক্ষ টাকা করে জরিমানা করল শীর্ষ আদালত। মঙ্গলবার শুনানিতে শীর্ষ আদালত মন্তব্য করে, সময় রায়না কার্যত ‘আদালতকে বোকা বানিয়েছেন’ এবং মুচলেকা দেওয়ার পরেও আগের নির্দেশ প্রকাশ্যে লঙ্ঘন করেছেন। এই কারণে নতুন করে পাঁচ জনকে মাথাপিছু ৩ লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। এই জরিমানার টাকা দুই সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File